এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৬ আগষ্ট ২০১৭, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—নীল, গাঢ় সবুজ, বাদামি। শুভ রত্ন—ইন্দ্রনীলা, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—বিজ্ঞানী ল্যাভয়শিয়েঁ, লেখক ক্রিস্টোফার আইজারউড, সৈয়দ সালাউদ্দীন জাকী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটিতে ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

