Don't Miss
Home / আন্তর্জাতিক / ইউক্রেনের পাওয়ার গ্রিডে রাশিয়ার অব্যাহত হামলা
ক্ষেপণাস্ত্রগুলো

ইউক্রেনের পাওয়ার গ্রিডে রাশিয়ার অব্যাহত হামলা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের আরও কয়েকটি পাওয়ার গ্রিডে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২২ অক্টোবর) রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ কিয়েভের। পাওয়ার গ্রিডে হামলার কারণে দেশটির ১৫ লাখের উপরে মানুষ অন্ধকারে রয়েছেন।

এক ভিডিও বার্তায় শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভয়াবহ আকারে রুশ হামলা হয়েছে। তিনি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতায় তার দেশ আরও উন্নতি করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এই গণ-হামলার পরিসর খুব বিস্তৃত। পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউক্রেনের অঞ্চলগুলোতে এই হামলা হয়েছে। তিনি বলেন, অবশ্যই রুশ ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোন শতভাগ ভূপাতিত করার প্রযুক্তিগত সক্ষমতা তাদের নেই। তিনি নিশ্চিত যে, ধীরে ধীরে অংশীদারদের সাহায্যে এ সক্ষমতা অর্জন করবেন। তারা বেশির ভাগ ক্রুজ ক্ষেপণাস্ত্র, বেশির ভাগ ড্রোন ভূপাতিত করেন বলেও জানান তিনি।

তিনি বলেন, শনিবার ইউক্রেন বাহিনী ২০টি ক্ষেপণাস্ত্র এবং ১০টিরও বেশি ইরানের তৈরি শহীদ-১৩৬ ড্রোন ভূপাতিত করেছে। বিমানবাহিনীর কমান্ড এর আগে বলেন যে ইউক্রেনে ৩৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, ১৮টি গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী।

যুদ্ধের নবম মাস শুরু হতে যাচ্ছে এবং শীতকাল ঘনিয়ে আসছে, এমন পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনের পাওয়ার গ্রিডে আক্রমণ করায় আরও দুর্বিষহ পরিস্থিতি তৈরি হচ্ছে।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...