Don't Miss
Home / হোম স্লাইডার / ইতিহাসের সর্বোচ্চ স্থানে ডিএসইর বাজার মূলধন
শেয়ারবাজার

ইতিহাসের সর্বোচ্চ স্থানে ডিএসইর বাজার মূলধন

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : দেশের শেয়ারবাজার সুদিন ফিরেছে। প্রত্যেক সপ্তাহ নতুন নতুন রেকর্ড হচ্ছে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় বুধবারও বড় উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাধজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণ বেড়েছে।এদিন ডিএসইতে চার রেকর্ড হয়েছে। এদিন ডিএসইর ইতিহাসের সর্বোচ্চ স্থানে উঠে এসেছে বাজার মূলধনের রেকর্ড মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকার উপরে।এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯১৬ পয়েন্ট অতিক্রম করেছে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর ইতিহাসের সর্বোচ্চ স্থানে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে ২ হাজার ৩০০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রধান মূল্য সূচকের পাশাপাশি উত্থান হয়েছে ডিএসইর অপর দুই সূচকেরও। এর মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৭৪ পয়েন্টে অবস্থান করছে। এযাবতকালের মধ্যে এটি ডিএসই-৩০ সূচকের সর্বোচ্চ অবস্থান।

অপরদিকে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে শুধু মূল্য সূচক নয় ডিএসইর বাজার মূলধনও এযাবতকালের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। গতকাল লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬০ হাজার ৯৯৭ কোটি টাকা। এর আগে কখনো ডিএসইর বাজার মূলধন এমন উচ্চতায় ওঠেনি। এবিষয়ে বাজার সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল- ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে গতি ফিরতে শুরু করে শেয়ারবাজারের। গড়তে থাকে একের পর এক নতুন নতুন রেকর্ড। এটা বাজারের জন্য ইতিবাচক। তবে সংশ্লিষ্টরা আরও বলেন বিনিয়োগকারীদেও মধ্যে কিছুটা অতঙ্ক তৈরি হয়েছিল সেটা কেটেগেছে, পরপাপর দুই কার্যদিবস শেয়ারবাজাওে সূচকের বড় উত্থান হয়েছে। গতকাল ব্যাংক খাতের তালিকাভুক্ত ৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৫টির, আরঅপরিবর্তিত রয়েছে সাতটির। বীমা খাতের ৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ৪টির, আর অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের। এই দুই খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে।এদিন লেনদেনের শুরুতেই সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। ফলে দিনের লেনদেন শেষে সূচকের বড় উত্থান হয়। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখায়। বিপরীতে দাম কমেছে ১৪৯টির। আর ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় দুই হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১১৭ কোটি দুই লাখ টাকা।
টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৫০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৯৮ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৮০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত।

এছাড়াও ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ম্যাকসন স্পিনিং, শাহজীবাজার পাওয়ার, জনতা ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও লংকাবাংলা ফাইন্যান্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৪টির ও ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...