Don't Miss
Home / আন্তর্জাতিক / ইন্দোনেশিয়ায় পাম অয়েল রপ্তানি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় পাম অয়েল রপ্তানি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ পাম অয়েল রপ্তানি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছ ইন্দোনেশিয়ার কৃষকরা। গতকাল মঙ্গলবার রাজধানী জাকার্তাসহ দেশের কয়েকটি অংশে বিক্ষোভ করেছে দেশটির শত শত কৃষক। খবর রয়টার্সের।

বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়া শীর্ষ পামতেল রফতানিকারক দেশ। বিশ্বজুড়ে ভোজ্যতেলের দাম বাড়তে থাকায় নিজ দেশে রান্নার তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে গত ২৮ এপ্রিল থেকে অপরিশোধিত পাম তেল এবং এ সংশ্লিষ্ট পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইন্দোনেশিয়া। এতে বিশ্ববাজারে ভোজ্যতেলের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দামও বেড়ে গেছে ব্যাপকভাবে। তবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন ইন্দোনেশিয়ার পাম চাষিরা। সেখানে পাম ফলের দাম নেমে গেছে প্রায় অর্ধেকে।

পাম অয়েলের ফল ভর্তি ট্রাক নিয়ে কৃষকেরা রাজধানী জাকার্তার অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ করে। এই কার্যালয়টি সরকারি নীতির নেতৃত্ব দিয়ে থাকে। এক বিক্ষোভকারীর প্লাকার্ডে লেখা রয়েছে, ‘মালয়েশিয়ার কৃষকেরা হাসছে, ইন্দোনেশিয়ার কৃষকেরা কাঁদছে।’ মালয়েশিয়া দ্বিতীয় শীর্ষ পামতেল রফতানিকারক দেশ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়া রফতানি নিষেধাজ্ঞা আরোপ করায় তারা শূন্য বাজারে সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্য নিয়েছে। ইন্দোনেশিয়ার ক্ষুদ্র কৃষকদের জোট আপকাসিন্দো জানিয়েছে, রফতানি নিষেধাজ্ঞা ঘোষণা করার পর থেকে আঞ্চলিক কর্তৃপক্ষের বেঁধে দেয়া ভিত্তিমূল্যের চেয়ে পামতেলের ফলের দাম ৭০ শতাংশ পড়ে গেছে। গ্রুপটির হিসাব অনুযায়ী, ২৫ শতাংশ পামতেলের মিল স্বাধীন কৃষকদের কাছ থেকে ফল কেনা বন্ধ করে দিয়েছে।

বিক্ষোভকারীদের প্রেসিডেন্টের কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে গ্রুপটি। একই ধরনের বিক্ষোভ আরো ২২টি প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে তারা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, নিজ দেশে নিত্য ব্যবহৃত খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে নেয়া বেশ কয়েকটি উদ্যোগ ব্যর্থ হওয়ার পর পামতেল এবং এ সংশ্লিষ্ট পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...