Don't Miss
Home / হোম স্লাইডার / ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পুলিশ

ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পুলিশ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের পঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি হাসপাতালে সহিংসতার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজা হাসান নিয়াজিকে খুঁজছে পুলিশ। দেশটির আইনজীবীদের ব্যঙ্গ করে এক চিকিৎসকের ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে গত বুধবার হাসপাতালে তাণ্ডব চালান আইনজীবীরা। ওই ঘটনায় তিন রোগী মারা যায়। হাসপাতালে সহিংসতার ঘটায় হাসান নিয়াজির জড়িত থাকার অভিযোগ উঠেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসক-আইনজীবী বিতর্ককে কেন্দ্র করে লাহোরের একটি হাসপাতলে কয়েকশ আইনজীবী হামলা চালিয়ে তছনছ করে। হাসপাতালটিতে হামলাকারী আইনজীবীদের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজা ছিলেন। বিভিন্ন ফুটেজে ওই সহিংসতায় হাসান নিয়াজির জড়িত থাকার প্রমাণ মিললেও পুলিশ তাকে আটকের পর ছেড়ে দেয় বলে অভিযোগ রয়েছে। কঠোর সমালোচনার মুখে এখন তাকে গ্রেফতারের জন্য খুঁজছে পুলিশ।

লাহোর পুলিশ জানিয়েছে, তারা হাসান নিয়াজির বাসায় অভিযান চালিয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। তিনি আত্মগোপনে রয়েছেন।

গত বুধবার পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজি নামের সরকারি হাসপাতালের চিকিত্সকদের সঙ্গে বিরোধের জেরে কয়েকশ আইনজীবী সেখানে হামলা চালান। এর মধ্যে হাসান নিয়াজির সক্রিয় উপস্তিতি দেখা গেছে। ওইদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছিল।

এ পর্যন্ত হাসপাতালে হামলার ঘটনায় ৮০ জনের বেশি আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ৪৬ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীরা দেশব্যাপী গতকাল শুক্রবার ধর্মঘট পালন করে।

x

Check Also

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ: দেশে ফেরাতে শুরু হচ্ছে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া

বিশেষ প্রতিবেদক বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেফতার ...