Don't Miss
Home / হোম স্লাইডার / ইসির অধীনে প্রহসনের নির্বাচন নাটক চলছে: মির্জা ফখরুল

ইসির অধীনে প্রহসনের নির্বাচন নাটক চলছে: মির্জা ফখরুল

এমএনএ রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘দলীয় সরকার ও দলীয় নির্বাচন কমিশনের (ইসি) অধীনে প্রহসনের নির্বাচন নাটক চলছে।’

আজ মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দেয়া শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি কবির মুরাদসহ নেতাকর্মীদের নিয়ে সেখানে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সরকার ও নির্বাচন কমিশন বিশ্ববাসীকে বোকা বানানোর প্রকল্প নিয়েছে। সরকার দেশে প্রহসনের নির্বাচন করছে। অনেকে এটাকে ‘ইলেকশন প্রজেক্ট’ আখ্যা দিচ্ছেন। এ প্রকল্পের মাধ্যমে তারা ইউপি নির্বাচন দেখিয়ে জনগণ ও বিশ্ববাসীকে বোকা বানাতে চায়। এটি আওয়ামী লীগের পুরোনো অভ্যাস।

Mirza Fakrul Islam Alamgir

তিনি বলেন, বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কখনো প্রার্থীহীন নির্বাচন হয়নি। এবার প্রথম প্রায় ৯৬টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে গেছে। তাহলে বুঝতে পারেন আগে থেকেই কিভাবে কাজগুলো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এসব নির্বাচনে সরকার তথাকথিত গণতন্ত্রের যে মুখোশ ধরে আছে তা উন্মোচিত হচ্ছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই তারপরও প্রতিটি গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিচ্ছে।

তিনি বলেন, ক্ষমতাসীনরা সহিংসতার মধ্য দিয়ে আইন-শৃংখলাবাহিনী ও অযোগ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে ফলাফল তাদের পক্ষে নিয়ে যাবেন, এমনটি জেনেও বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এসব নির্বাচনে অংশ নিচ্ছে।

তিনি আরো বলেন, নির্বাচনগুলোতে নেতাকর্মীরা আগ্রহের সঙ্গে অংশ নিয়েছেন। একই সঙ্গে সরকারি দলের সন্ত্রাসীরা ত্রাসের সৃষ্টি করে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় ফলাফল ছিনিয়ে নিচ্ছে, সেখানেও সরকারের মুখোশ উন্মোচিত হচ্ছে।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া বিএনপির সামনে বিকল্প কোনো পথ নেই। বিএনপি কোনো বিপ্লবী দল নয়, গণতান্ত্রিক দল। সে কারণে ইউপিসহ সব নির্বাচনে অংশ নিতে চায়, নিচ্ছে।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...