প্রযুক্তিবিষয়ক সাইট পিসিগেইমার জানিয়েছে, প্রথম প্রজন্মের আর্ক অ্যালকেমিস্ট গ্রাফিক্স কার্ডের কাজ প্রায় পুরোটাই গুছিয়ে এনেছে ইনটেল। ফলে, এ পর্যায়ে বড় কোনো ভূমিকা রাখবেন না ভার্মা। তবে, পরের প্রজন্মগুলো যেন সরাসরি এনভিডিয়া এবং এএমডি’র তৈরি জিপিইউ-এর বাজার আধিপত্য চ্যালেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে ভার্মা সম্ভবত বড় ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছে সাইটটি।
সম্প্রতি একের পর এক ‘আক্রমণাত্মক’ পদক্ষেপ নিয়ে চলেছে ইনটেল। শুধু নতুন কর্মী নিয়োগ দেওয়ার বেলাতেই নয়, ব্যাপক হারে নতুন বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি, এমনকি প্রতিষ্ঠানের প্রচলিত বাজারের বাইরে পা রাখার আগ্রহও দেখিয়েছে প্রতিষ্ঠানটি।সব মিলিয়ে ইনটেল বড় পরিবর্তনের পথে হাঁটছে, ইঙ্গিত মিলছে এমনটাই।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

