Don't Miss
Home / সারাদেশ / এক কাতলার দাম এক লাখ ২০ হাজার টাকা!

এক কাতলার দাম এক লাখ ২০ হাজার টাকা!

এমএনএ জে

লা প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় ঐতিহ্যবাহী মাছ মেলায় ৬০ কেজি ওজনের একটি কাতলা মাছ দেখা গেছে। মাছটির দাম হাঁকা হচ্ছে এক লাখ ২০ হাজার টাকা।

সিলেট বিভাগের মিলনস্থল জেলার সদর উপজেলার শেরপুরে চলছে দুশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রতি বছরের ন্যায় এবারও পৌষসংক্রান্তির দিন থেকে মেলাটি শুরু হয়। সেখানেই ৬০ কেজি ওজনের কাতলা মাছসহ রয়েছে বড় বড় চিতল, রুই, আইড় ও বাগাড় মাছ দেখা যায়।

জানা যায়, মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ ব্যবসায়ীরা বড় বড় মাছ নিয়ে এসেছেন। দুই শতাধিক মাছের দোকান এবং প্রায় ৩০টি মাছের আড়ত বসেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক কোটি টাকার মাছ মেলায় বিক্রির জন্য নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।

মেলা কমিটির সভাপতি ওলিউর রহমান গণমাধ্যমকে জানান, উত্তরবঙ্গসহ এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় কাতল, রুই, আইড়, বোয়ালসহ বিভিন্ন জাত-প্রজাতির মাছ আসে। প্রতি বছর ১৬ থেকে ১৭ কোটি টাকার মাছ ক্রয়-বিক্রিয় হয় এ মেলায়।

মৎস্য ব্যবসয়ী আবদুর রহমান জানান, দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর থেকে মেলায় বিক্রি করার জন্য ১৫ লাখ টাকার মাছ কিনে এনেছি। এর মধ্যে তিনি ৬০ কেজি ওজনের কাতলা মাছটির দাম হাকছেন এক লাখ ২০ হাজার টাকা। এছাড়াও তার কাছে রয়েছে বড় বড় চিতল, রুই, আইড় এবং বাগাড় মাছসহ নানা প্রজাতির মাছ।

আব্দুর রহমান আরও জানান, মৌলভীবাজারের হাকালুকি হাওর থেকে এই মেলায় বিক্রি করার জন্য কিনে এনেছেন মাছটি। মাছটির আনুমানিক বয়স ১০ থেকে ১২ বছর। এই কাতলার পাশাপাশি বেশ কয়েকটি বড় সাইজের চিতল, রুই, আইড় এবং বাঘ মাছ নিয়ে এসেছেন তিনি।

এ ছাড়া মেলায় সিলেট অঞ্চলের বিভিন্ন হাওর ও বিলের বড় বড় দেশিও প্রজাতির শোল, গজার, বোয়াল, চিতল, বাগাড়, আইড়সহ নানা প্রজাতির মাছ তোলা হয়েছে। মেলা থেকে মাছ কিনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন।

মেলাটি হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...