Don't Miss
Home / হোম স্লাইডার / এবার নতুন চ্যাম্পিয়ন দেখবে ক্রিকেট বিশ্ব!

এবার নতুন চ্যাম্পিয়ন দেখবে ক্রিকেট বিশ্ব!

এমএনএ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ১২তম আসরের খেলা হচ্ছে ইংল্যান্ড ও ওয়েলসে। এরই মধ্যে ফাইনালে নিজেদের নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় সেমিতে খেলছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আজ ইংল্যান্ড জয় পেলে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দেখবে বিশ্ব। নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ড কোনো দলেরই যে ছুঁয়ে দেখা হয়নি কাপটা।

এদিকে ৫ বার ট্রফি জয় করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর দুবার করে ঘরে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত। আর একবার করে কাপ ঘরে তোলে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

সেই ১৯৯৬! শ্রীলংকা বিশ্বজয়ের পর কেটে গেছে ২৩ বছর। ক্রিকেট বিশ্বে তখন থেকেই অস্ট্রেলিয়ার রাজত্ব। মাঝে ২০১১ সালে অজি সাম্রাজ্যে আঘাত হেনেছিল ভারত। তবে ১৯৮৩ সালে কপিল দেবরা বিশ্বকাপ জেতায় পরিচিত দেশেই যেতে হয় বিশ্বকাপের ট্রফিটিকে। এবার হয়তো নতুন কোনো দেশে যাবে সোনালী ট্রফিটি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড জিতলেই নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দেখবে ক্রিকেট বিশ্ব।

নতুন বিশ্বচ্যাম্পিয়নের আলামত মিলেছিল প্রথম সেমিফাইনালেই। ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। কোহলি-রোহিতরা লড়াই করলেও পেরে ওঠেনি টেলর-হেনরিদের সামনে।

দ্বিতীয় সেমিফাইনালেও নতুনদের আবাহন দেখা যাচ্ছে। মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়েছেন ইংলিশ বোলাররা। অস্ট্রেলিয়া অলআউট হয়েছে মাত্র ২২৩ রান করে। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ২২৪ রান। ইংলিশ ব্যাটিং লাইন আপ যে ফর্মে রয়েছে তাতে করে জয় পেতে সমস্যা হওয়ার কথা নয় দলটির।

আজ ফাইনালে উঠলে ইংল্যান্ডের এটি হবে চতুর্থ ফাইনাল। এর আগে ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৮৩ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। ৩৬ বছর পর ফাইনালে উঠতে ইংল্যান্ডের দরকার ২২৪ রান। নিউজিল্যান্ডের এটি দ্বিতীয় ফাইনাল। গত আসরেও ফাইনালে উঠেছিলেন উইলিয়ামসনরা।

এক নজরে ১১ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা:

প্রথম বিশ্বকাপ- ১৯৭৫
চ্যাম্পিয়ন- ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় বিশ্বকাপ- ১৯৭৯
চ্যাম্পিয়ন- ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় বিশ্বকাপ- ১৯৮৩
চ্যাম্পিয়ন- ভারত।

চতুর্থ বিশ্বকাপ- ১৯৮৭
চ্যাম্পিয়ন- অস্ট্রেলিয়া।

পঞ্চম বিশ্বকাপ- ১৯৯২
চ্যাম্পিয়ন- পাকিস্তান।

ষষ্ঠ বিশ্বকাপ- ১৯৯৬
চ্যাম্পিয়ন- শ্রীলঙ্কা।

সপ্তম বিশ্বকাপ- ১৯৯৯
চ্যাম্পিয়ন- অস্ট্রেলিয়া।

অষ্টম বিশ্বকাপ- ২০০৩
চ্যাম্পিয়ন- অস্ট্রেলিয়া।

নবম বিশ্বকাপ- ২০০৭
চ্যাম্পিয়ন- অস্ট্রেলিয়া।

দশম বিশ্বকাপ- ২০১১
চ্যাম্পিয়ন- ভারত।

একাদশ বিশ্বকাপ- ২০১৫
চ্যাম্পিয়ন- অস্ট্রেলিয়া।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...