এমএনএ প্রতিবেদক
ভারতের শীর্ষস্থানীয় উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উদ্যোগে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এছাড়াও উপস্থিত ছিলেন এয়ার ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার মর্গান ডি’সুজা, এয়ার ইন্ডিয়ার বাংলাদেশে জিএসএ রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন এবং এটিজেফবি’র সভাপতি তানজিম আনোয়ার।
ইফতার মাহফিলে দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং ভবিষ্যতে বিমান চলাচল ও পর্যটন খাতে আরও সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া বর্তমানে এয়ারবাস ও বোয়িং উড়োজাহাজের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মোট ১০২টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে তাদের ফ্লাইট পরিচালনা করছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

