Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / এয়ার অ্যাস্ট্রার প্রথম এয়ারক্রাফট এলো দেশে
এয়ার অ্যাস্ট্রা

এয়ার অ্যাস্ট্রার প্রথম এয়ারক্রাফট এলো দেশে

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ নতুন বাংলাদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রার প্রথম এয়ারক্রাফট দেশে পৌঁছেছে। রোববার (৯ অক্টোবর) এয়ার অ্যাস্ট্রা জানিয়েছে, এটিআর ৭২-৬০০ (S2-STB) মডেলের এয়ারক্রাফটটি সম্প্রতি দেশে এসেছে।

জানা গেছে, বুলগেরিয়ার সোফিয়া থেকে বুধবার (৫ অক্টোবর) রওনা হয়ে মিশরের কায়রো, ওমানের মাস্কাট ও ভারতের আহমেদাবাদ হয়ে দেশে পৌঁছেছে এয়ারক্রাফটটি।

দেশে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য চারটি উড়োজাহাজ লিজ নেওয়ার কথা জানিয়েছিল সদ্য প্রতিষ্ঠিত বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। বাকি তিনটি এয়ারক্রাফট শিগগিরই বহরে যোগ দেবে।

সম্প্রতি এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ জানিয়েছেন, এয়ার অ্যাস্ট্রা চারটি এটিআর ৭২-৬০০ মডেলের প্লেন লিজ নিয়েছে। যাত্রা শুরুর প্রথম দিন থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের প্রতিটি বিমানবন্দরেই ফ্লাইট চালাবে এয়ার অ্যাস্ট্রা।

এদিকে, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থান সংকট হওয়ায় এয়ার অ্যাস্ট্রাকে আপাতত ঢাকার বাইরে চট্টগ্রাম কিংবা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং স্টেশন করতে বলেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

২০২১ সালের মাঝামাঝি সময়ে বেবিচকের কাছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি ও ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেয় এয়ার অ্যাস্ট্রা। ৪ নভেম্বর তারা এনওসি পায়। প্রাথমিকভাবে ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করলেও করোনা পরিস্থিতি এবং বিমানবন্দরে উড়োজাহাজ রাখার স্থান সংকটের কারণে অপারেশন শুরু করতে দেরি হচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে বেসরকারিভাবে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। অপরদিকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাচ্ছে। এছাড়া, বেসরকারি এয়ারলাইন্স রিজেন্ট এয়ারওয়েজ হঠাৎ করেই তাদের ফ্লাইট অপারেশন গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়, যা এখনো অব্যাহত আছে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...