Don't Miss
Home / জাতীয় / ওয়াসা এমডি’র অতিরিক্ত দায়িত্ব পেলেন স্থানীয় সরকারের অতি: সচিব মনিরুজ্জামান

ওয়াসা এমডি’র অতিরিক্ত দায়িত্ব পেলেন স্থানীয় সরকারের অতি: সচিব মনিরুজ্জামান

এমএনএ প্রতিবেদক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান।

সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে তাকে নিজ দায়িত্বের পাশাপাশি এ দায়িত্ব প্রদান করা হয়।

বর্তমানে মুহা. মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন। নতুন দায়িত্ব অনুযায়ী তিনি প্রচলিত বিধি-বিধান অনুসারে অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে রোববার (৮ মার্চ) আব্দুস সালাম ব্যাপারী ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন এবং তা পরবর্তীতে গ্রহণ করা হয়।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...