Don't Miss
Home / সাহিত্যপাড়া / ওয়েব সিরিজে প্রথমবারের মতো সামিরা খান মাহি
মাহি

ওয়েব সিরিজে প্রথমবারের মতো সামিরা খান মাহি

এমএনএ বিনোদন ডেস্কঃ ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে তিনি বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। নাটকের পর প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন মাহি। নাম ‘ওভার ট্রাম্প’। সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস।

এ প্রসঙ্গে মাহি বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ উনি তো অনেক বড় মাপর অভিনেতা। কিন্তু চঞ্চল ভাই এত বেশি হেল্পফুল, আমি বুঝতেই পারিনি যে আমি তার সঙ্গে অভিনয় করছি।

তিনি আরও বলেন, ‘ওভারট্রাম্প’ আরও যাদেরকে পেয়েছি সবাই অনেক হেল্পফুল ছিলেন। ভালো একটা টিম ছিল। সবকিছু মিলিয়ে নির্মাতা বাশার ভাই যেটা বানিয়েছে সেটা দুর্দান্ত হয়েছে। ‘ওভারট্রাম্প’-এ কাজের অভিজ্ঞতা দারুন আমি ওই চরিত্রে ১ মাস থেকেছি। আমার ক্যারেক্টারটা আশা করি সবাই পছন্দ করবে।

শিগগিরই একটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে ‘ওভার ট্রাম্প’। এতে মাহি ও চঞ্চল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তারা হলেন আশনা হাবিব ভাবনা, এফএস নাঈম, মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...