Don't Miss
Home / হোম স্লাইডার / করোনায় মৃত্যু ৪২৩৩৯, আক্রান্ত সাড়ে ৮ লাখ ছাড়িয়ে

করোনায় মৃত্যু ৪২৩৩৯, আক্রান্ত সাড়ে ৮ লাখ ছাড়িয়ে

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮,৫৯,৪৬০ জন, এরমধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১,৮৮,৫৯২ জন। এদিকে যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যায়ও ছাড়িয়ে গেছে এই ভাইরাসের উৎসভূমি চীনকে।

আজ বুধবার দুপুর বারোটা পর্যন্ত কোভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে রেকর্ড ৯০৯ জন মারা গেছেন।

এর মধ্য দিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ছাড়িয়ে গেল চীনকে, উৎসভূমিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৫ জন।

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে, ১২ হাজার ৪২৮ জন। এর পরে রয়েছে স্পেন, দেশটিতে এই পর্যন্ত মারা গেছে ৮ হাজার ৪৬৪ জন।

ওয়ার্ল্ডমিটার ইনফো কোভিড-১৯ রোগের বিশ্ব পরিস্থিতি নিয়ে আজ বুধবার দুপুর বারোটা পাঁচটা নাগাদ যে হালনাগাদ তথ্য দিয়েছে, তাতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৯ জনে।

ঠিক এক মাস আগে গত ১ মার্চ করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ২ হাজার ৯৭৬ জন। তার মধ্যে  ২ হাজার ৮৭০ জনই ছিল চীনের। তখন ভাইরাসটি ছড়িয়েছিল ৫৩টি দেশ ও অঞ্চলে।

বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া করোনা ভাইরাসে এক মাসের ব্যবধানে মৃতের সংখ্যা বেড়েছে সাড়ে ৩৮ হাজারের বেশি; আর তা এখন ছড়িয়েছে ২০০টি দেশ ও অঞ্চলে।

চীনে এই ভাইরাস সংক্রমণের পর বিপর্যস্ত করে তোলে ইতালি ও স্পেনকে। ফলে ইউরোপকে মহামারির কেন্দ্রভূমি আখ্যায়িত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কিন্তু আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে এখন নতুন কেন্দ্রভূমি হয়ে উঠছে যুক্তরাষ্ট্র।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...