Don't Miss
Home / জাতীয় / করোনা বৃদ্ধি পাওয়ায় সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
করোনা বৃদ্ধি

করোনা বৃদ্ধি পাওয়ায় সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

এমএনএ জাতীয় ডেস্কঃ সম্প্রতি দেশে করোনা বৃদ্ধি পাওয়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সব ধরনের সামাজিক অনুষ্ঠান সতর্কতার সঙ্গে করার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, করোনায় যাতে মানুষের না কষ্ট হয় একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। নেতাকর্মীর আগাম প্রস্তুতির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মৌলিক অধিকারগুলো একে একে বাস্তবায়ন করছে সরকার।

x

Check Also

নিজের শহর পরিষ্কার রাখার দায়িত্ব নাগরিকদেরও, বগুড়ায় সিটি করপোরেশনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বগুড়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের ...