ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১০
Posted by: News Desk
October 10, 2017
এমএনএেইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের ওয়াইন কাউন্টিজুড়ে প্রবল বাতাসে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ৮ অক্টোবর গত রবিবার রাতের এই দাবানলের ঘটনায় ক্যালিফোর্নিয়ার সানোমা কাউন্টিতেই সাতজনের প্রাণহানির খবর পাওয়া যায়।
ইতোমধ্যে নাপা, সানোমা ও ইয়ুবা কাউন্টি থেকে ২০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘর ছেড়েছেন। এসব অঞ্চলে ওয়াইন তৈরি হওয়ার কারণে দাবানল দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে।
এ ঘটনায় ক্যালিয়োর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
ঘোষণায় গভর্নর জানান, দাবানলের কারণে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে। আরও অসংখ্য ঘরবাড়ি হুমকির মুখে। এই মুহূর্তে উদ্ধার কাজ চালিয়ে যেতে হবে। ওইসব অঞ্চলের হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে আনতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত সানোমা কাউন্টিতে সাতজন, নাপায় দুজন ও মেনডোসিনোতে একজনের মৃত্যু হয়েছে। এসব এলাকায় হাজারো একর ভূমিতে আগুন জ্বলছে। আহতসহ অনেকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। প্রাণহানির খবর ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন নাপা, সোনোমা এবং ইউবা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। অঙ্গরাজ্যটির সেরা ওয়াইন প্রস্তুতকারী এলাকাগুলোর মধ্যে এই তিনটি কাউন্টি অন্যতম।
পুরো এলাকাটি ঘন ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে এবং বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে স্যান ফ্রান্সিসকো বে এলাকার দিকে এগিয়ে যাচ্ছে।
ব্রাউন পরে উত্তর ক্যালিফোর্নিয়ার আরো চারটি কাউন্টি ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিকেও জরুরি অবস্থার আওতাভুক্ত করেন। অরেঞ্জ কাউন্টি এলাকায়ও আরেকটি দাবানল ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
ক্যালফায়ার বা স্থানীয় কর্মকর্তাদের কেউ মৃত্যুর ঘটনাগুলো সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেনি, কিন্তু ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের কর্মকর্তাদের বরাতে স্যান ফ্রান্সিসকোর কেজিও-টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন অন্ধ, বৃদ্ধ নারী রয়েছেন।
সোনোমা কাউন্টির সান্তা রোসা শহরে নিজ বাড়ির গাড়িপথে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।
দাবানলের কারণে সোনোমার দুটি হাসপাতাল খালি করে ফেলতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির কর্মকর্তারা।
দাবানলে কিছু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি প্রতিরোধ বিভাগের প্রধান কিম পিমলট বলেন, প্রায় ১৫০০ ঘরবাড়ি ও বাণিজ্যিক ভবন ইতিমধ্যে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
প্রতিবেদনে বলা হয়, তীব্র বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।
এছাড়া ১০ হাজারেরও বেশি একর এলাকা ইতিমধ্যে পুড়ে গেছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্ট।
দাবানলে নিহত ১০ ভয়াবহ ক্যালিফোর্নিয়ায় 2017-10-10