খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম গ্রেপ্তার
Posted by: News Desk
January 23, 2018
এমএনএ রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকা থেকে নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।
তাদের অভিযোগ, তৈয়মুর আলম খন্দকার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে চাঁদমারী প্রচারণার কাজে ছিলেন। এ সময় পুলিশ আইনজীবীদের সামনে থেকে টেনে-হেঁচড়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এভাবে আদালত প্রাঙ্গণ থেকে একজন সাধারণ মানুষকেও গ্রেপ্তার করা আইন বহির্ভূত। তৈমুর আলমকে পুলিশ শত শত আইনজীবীর মধ্য থেকে যেভাবে টেনে-হেঁচড়ে গ্রেপ্তার করে নিয়ে গেছে তা কোনোভাবেই কাম্য নয়, এটা আইন বহির্ভূত। আমরা দ্রুত তৈমুর আলম খন্দকারের মুক্তি দাবি করছি।
-
-
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
-
-
এদিকে তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান গণমাধ্যমকে তার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিনি গ্রেপ্তার হন।
মতিয়ার রহমান আরও বলেন, ২০১৫ সালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকায় মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালান তৈমুর আলম ও তার লোকজন। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। এই ঘটনায় ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালানোর অভিযোগে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে মামলা হয়।
এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তৈমুর আলম খন্দকার পলাতক ছিলেন। অবশেষে আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হলো।
উপদেষ্টা খালেদা জিয়ার গ্রেপ্তার তৈমুর আলম 2018-01-23