চলতি সপ্তাহটি আপনার কেমন যাবে তা জেনে নিন
Posted by: News Desk
March 1, 2020
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ০১ মার্চ থেকে ০৭ মার্চ ২০২০ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে চলতি সপ্তাহটি আপনার কেমন যাবে তা জেনে নিন।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : চলতি সপ্তাহে মেষ রাশি চন্দ্র বৃষে প্রবেশ করবে। এসময় আর্থিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হতে পারে, পাওনা টাকা আদায় হতে পারে। ভাইবোন, প্রতিবেশী সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, স্বল্পপাল্লার ভ্রমণ হতে পারে। গৃহ সুখে ধন্য হতে পারেন। সপ্তাহের শেষের দিকে ভালোবাসার আকাশের কালো মেঘের অবসান হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : চলতি সপ্তাহে বৃষ রাশির জাতক-জাতিকারা মনে রাখবেন আপনার কর্মব্যস্ততা আপনাকে সার্থক করে তুলবে। আর্থিক ক্ষেত্রে আপনার কর্মকাণ্ড প্রাধান্য পেতে পারে, নগদ অর্থ হাতে পেতে পারেন। স্বল্পপাল্লার ভ্রমণ হতে পারে। যত যোগাযোগ বৃদ্ধি করবেন, ততই লাভবান হবেন। সপ্তাহের শেষ দিকে জমিজমা থেকে লাভবান হতে পারেন।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : চলতি সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের মন মানসিকতা সামান্য ক্লান্তিকর হবে, শারীরিক অসুস্থতা বোধ করতে পারেন। ২ মার্চ রাত ১টা ২১ মিনিট থেকে নতুন উদ্যেগ আপনার মনকে চাঙ্গা করতে পারে। আপনার কর্মচাঞ্চল্য বেশ প্রসংশা পেতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রাপ্ত ফলাফল আপনাকে যথেষ্ঠ উৎসাহিত করতে পারে। নিকটতম ভ্রমণে ব্যস্ত হতে পারেন। ভাইবোন বেশ সহায়ক হতে পারে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : চলতি সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকাদের আয় উপার্জন বাড়তে পারে। এসময় সঞ্চয় ভবিষ্যত সমৃদ্ধি আনবে। শারীরিক ও মানসিক কষ্টে ভুগতে পারেন, ভুগতে পারেন নিঃসঙ্গতায়। ৪ মার্চ সকাল ১০ টা ২৫ মিনিট থেকে আপনার কর্মকাণ্ডগুলো প্রশংসীত হতে পারে। নগদ অর্থ হাতে আসতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : চলতি সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্র বর্ধিত হতে পারে, পেতে পারেন আশানুরুপ সাফল্য। আয়ের ক্ষেত্রে সাফল্যের সুবাতাস বইতে পারে। ৪ মার্চ সকাল ১০টা ২৫ মিনিট থেকে সামান্য বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তবে ৬ মার্চ বিকাল ৩টা ২৮ মিনিট থেকে সুখ, শান্তি, সাফল্য জীবনে সৃষ্টি করবে আনন্দঘন পরিবেশ।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকারা মনে রাখবেন দূর দেশ থেকে প্রাপ্ত তথ্য আপনাকে বেশ লাভবান করতে পারে। কর্মক্ষেত্রে বেশ প্রসংশা লাভ করতে পারেন। আয় যেমন বাড়তে পারে, তেমনি সঞ্চয় থেকে প্রাপ্তি আশাতীত হতে পারে। সপ্তাহের শেষে বিষণ্নতায় মন ছেয়ে যেতে পারে। এমতাবস্থায় ধৈর্য্য ধরাই যুক্তিযুক্ত হবে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকারা দুর্ঘটনার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। গাড়িতে ওঠা-নামায় সাবধানতা অবলম্বন করুন। কারও কারও বিদেশ ভ্রমণ হতে পারে। কর্ম উন্নতি কারও কারও দক্ষতার সীমা অতিক্রম হতে পারে। সপ্তাহের শেষে আয় ও সঞ্চয় দুটোই বেশ বেড়ে যেতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : চলতি সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের পারিবারিক সুখ শান্তি আশানুরূপ থাকবে। শারীরিক অসুস্থতা ও দুর্ঘটনার হাত থেকে পরিত্রাণের জন্য সজাগ দৃষ্টি দেওয়া প্রয়োজন। কারও কালও বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিকে কর্ম ব্যস্ততা বেশ বেড়ে যেতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকারা প্রতিদ্বন্দ্বিতায় আপনিই হতে পারেন বিজয়ী। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। অংশীদারী ব্যবসায় লাভবান হতে পারে। দুর্ঘটনা থেকে সতর্ক থাকতে হবে। শারীরিক ও মানসিক দুই ক্ষেত্রেই কষ্টকর হতে পারে। সপ্তাহের শেষে বৈদেশিক যোগাযোগ বেশ লাভবান হতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে মকর রাশির জাতক-জাতিকাদের মনপ্রাণ রোমান্টিকতায় ভরে যেতে পারে। শত্রুর শত্রুতার বিরুদ্ধে আপনার কার্যক্রম যথাযথ হতে পারে। প্রতিদ্বন্দ্বিতায় আপনি বিজয়ী হতে পারেন। অংশীদারী ব্যবসায় লাভবান হতে পারেন। সপ্তাহের শেষ বাধাবিঘ্নের মধ্য দিয়ে সব কিছু এগিয়ে নিয়ে যেতে হতে পারে। ধৈর্য্যই আপনার একমাত্র উন্নতির সহায়ক।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ঘরে সুখ থাকবে। জমিজমা বেচা কেনায় কেউ কেউ লাভবান হতে পারেন। সপ্তাহের মাঝে আবেগ অনুভূতি বেশ জাগ্রতে হতে পারে। প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষের দিকে পারিবারিক সুখ শান্তি বাড়বে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : চলতি সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের ভাই-বোন, পাড়া-প্রতিবেশি বেশ সহায়ক হতে পারে। জমিজমা বেচা কেনায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরে সুখ শান্তি বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মাঝামাঝি প্রেমের আকাশের কালো মেঘ দূরীভূত হতে পারে। সপ্তাহের শেষে শত্রুর সমুচিত জবাব দিতে আপনি সক্ষম হবেন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
সপ্তাহটি কেমন জেনে নিন তা চলতি আপনার যাবে 2020-03-01