Don't Miss
Home / আজকের সংবাদ / চসিক নির্বাচন। আমবাগানে ও পাহাড়তলীতে দুপক্ষের সংঘর্ষ। নিহত ২

চসিক নির্বাচন। আমবাগানে ও পাহাড়তলীতে দুপক্ষের সংঘর্ষ। নিহত ২

এমএনএ সংবাদ ডেস্ক : আজ চসিক নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে আমবাগান ও পাহাড়তলীতে দুজন মারা গেছে।
আমবাগান কেন্দ্রে দুই কাউন্সিলরের সমর্থকদের সাথে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষ একটি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
পুলিশ জানায় সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন নিহত হয়েছে।

আজ সকালে ভোট শুরুর কিছুক্ষণ পরেই পাহাড়তলীতে দুপক্ষের মধ্যকার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরো একজন নিহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের হোসেনের কর্মী বলে জানা গেছে।
গুলিবিদ্ধ নিজাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ চসিক নির্বাচনী সংঘর্ষে ২জনের মৃত্যু হলো।

x

Check Also

শাহজালাল-শাহপরাণ মাজারের দান-অনুদানের হিসাব চায় প্রশাসন, স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ জেলা প্রশাসনের

সিলেট প্রতিনিধি দেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ ...