Don't Miss
Home / আজকের সংবাদ / চিলির পশ্চিম উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্প

চিলির পশ্চিম উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্প

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভূকম্পনপ্রবণ চিলির পশ্চিম উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছয় দশমিক নয় মাত্রা ছিল বলে জানা ।

গতকাল সোমবার বিকালের এ ভূমিকম্পে দেশটির রাজধানী সান্তিয়াগো প্রবল ঝাঁকুনিতে কেঁপে উঠলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরই চিলির প্রশান্ত মহাসাগর উপকূল বরাবর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে তা তুলে নেওয়া হয়।

ভূমিকম্পটির উপকেন্দ্র সান্তিয়াগো থেকে ১৩৭ কিলোমিটার দূরে এবং উপকূলীয় শহর ভ্যালপারাইসো থেকে ৩৫ কিলোমিটার দূরে সাগরে ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা দুইবার সংশোধনের পর ভূমিকম্পটির মাত্রা ছয় দশমিক নয় বলে স্থির করে। এই মাত্রার ভূমিকম্পে সচরাচর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।

সাগরের তলদেশে ভূপৃষ্ঠের মাত্র ২৫ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি শত শত কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়। অফিস ছুটির পর সান্তিয়াগোর প্রায় জনশূন্য ভবনগুলো ৩০ সেকেন্ড ধরে এদিক-ওদিক দুলতে থাকে।

ভূমিকম্প উপকেন্দ্রের নিকটবর্তী এলাকার লোকজন ২০১০ সালের ভূমিকম্প ও তৎপরবর্তী সুনামির অভিজ্ঞতার কারণে উঁচু এলাকাগুলোতে গিয়ে আশ্রয় নেয়।

উপকূলীয় ভিনা ডেল মার শহরের একটি ক্লিনিকের ২৬ বছর বয়সী সেবিকা পালোমা সালামো বলেছেন, সংক্ষিপ্ত হলেও অত্যন্ত শক্তিশালি ছিল এটি।

ক্লিনিকে থাকা লোকজন বাচ্চা কোলে নিয়ে দৌঁড়ে বাইরে বের হয়ে যায় আর সুনামি সতর্কতা জারির পর অনেকে পাহাড়ের দিকে রওনা হয়, কিন্তু পরে সব স্বাভাবিক হয়ে আসে বলে জানান তিনি।

ভূমিকম্পের পরপরই সুশৃঙ্খলভাবে ঘরবাড়ি ছেড়ে যাওয়ায় জনগণের প্রশংসা করে চিলির প্রেসিডেন্ট মিশেল বাশলে বলেছেন, এ পর্যন্ত কোনো প্রাণহানী বা উল্লেখযোগ কোনো ক্ষয়ক্ষতির হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ১৫ সেন্টিমিটার উচ্চতার ছোট একটি সুনামি হয়েছে।

ভ্যালপারাইসো শহরের স্থানীয় সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, শহরের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি, তবে কিছু কিছু এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছিল।

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী মারিও ফার্নান্দেজ জানিয়েছেন, কয়েকটি এলাকায় ভূমিধসের কিছু ঘটনা ঘটেছে কিন্তু ‘ভূমিকম্পের তীব্রবতার তুলনায়’ পরিস্থিতি অনেক স্বাভাবিক আছে।

চিলির কঠোর নির্মাণ-বিধানের কারণে ভবনগুলোর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পটি চিলির সীমান্তে অবস্থিত আন্দিজ পর্বতমালার অপর পাশের দেশ আর্জেন্টিনায়ও অনুভূত হয়েছে বলে জানা গেছে।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...