Don't Miss
Home / জাতীয় / জনগণের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্যঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জনগণের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্যঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। সে জনগণকে ঘিরেই আমাদের সব কাজ। জনগণের সার্বিক উন্নয়নটাই আমাদের লক্ষ্য।’

রোববার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১২১, ১২২ ও ১২৩তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সেবক হিসেবে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে তরুণ কর্মকর্তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে।’

দেশের জনগণ যাতে সেবা থেকে বঞ্চিত না হয় এবং উন্নয়ন প্রকল্পগুলো যেন সুপরিকল্পিত ভাবে বাস্তবায়িত হয় সে দিকে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

তিনি বলেন, ‘আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, শুধু প্রধানমন্ত্রীই নই, আমার দায়িত্ব হচ্ছে এ দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকারগুলো সুনিশ্চিত করা।’

শেখ হাসিনা বলেন, ‘আমি জানি, পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে, তাদের কাছে ক্ষমতা ছিল ভোগের বস্তু। তারা সেটা দিয়ে নিজের ভাগ্য গড়ার চেষ্টা করেছিল।’

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...