এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : সম্প্রতি জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ESCAP) ও মূলধন উন্নয়ন তহবিল (UNCDF) “উইমেন এন্টারপ্রাইজ রিকভারি ফান্ড” প্রোগ্রাম এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই তহবিল বিজয়ী ১০টি প্রতিষ্ঠানের মধ্যে একটি হচ্ছে সিভিসি ফাইন্যান্স লিমিটেড।
চলতি বছরের শুরুতে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ নারী নেতৃত্বাধীন উদ্যোগের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধার এবং ডিজিটালাইজেশনে সহায়তা করার জন্য এই তহবিল চালু করে এসক্যাপ ও ইউএনসিডিএফ।এই তহবিলের আওতায় সিভিসি তার প্রকল্পের পরীক্ষামূলক পরিচালনের আর্থিক ও কারিগরী সহায়তা পাবে।
সিভিসি ফাইন্যান্সের প্রকল্প “ডিজিটাল আন-ডিভাইড” এর মাধ্যমে নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসাকে ডিজিটালাইজড করতে সহায়তা করবে প্রযুক্তি প্রতিষ্ঠান চাই রিটেল টেক লিমিটেড দ্বারা তৈরী একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে। ডিজিটালাইজেশনের সাথে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচিও তৈরি করবে।
এক বিবৃতিতে সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিনহাজ আহমেদ বলেন, “বহূল প্রতীক্ষিত উইমেন এন্টারপ্রাইজ রিকভারি ফান্ড এর ১০জন যোগ্য বিজয়ীর একজন হতে পেরে আমরা সন্মানিত বোধ করছি। এই যুগান্তকারী প্রকল্পের বাস্তবায়নে সহায়তার জন্য ইউএনসিডিএফ, এসক্যাপ এবং অন্যান্য সহযোগীদের আমাদের পক্ষ হতে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সফল ও প্রভাব বিস্তারকারী এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও সর্বপরি ডিজিটাল অর্থনীতি গঠনে অবদান রাখতে আমরা একসাথে কাজ করার জন্য উন্মুখ।”
এই উদ্ভাবনটি উইমেন এন্টারপ্রাইজ রিকভারি ফান্ড দ্বারা অনুমোদিত, যা যৌথভাবে অর্থায়ন করেছে ডাচ এন্টারপ্রেনারিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক (FMO), কানাডা সরকার এবং ভিসা ইনকর্পোরেশন। উক্ত তহবিলটি অংশীদারিত্বের মাধ্যমে নারী উদ্যোক্তা কর্মসূচিকে তরান্বিত করার লক্ষ্যে যৌথভাবে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ESCAP) এবং জাতিসংঘের ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (UNCDF) এর “ডিজিটাল যুগে কেউ পিছিয়ে নেই” কৌশল এর ম্যধ্যমে বাস্তবায়ন করা হবে। তহবিলটি অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক আয়োজিত এবং ইউএনসিডিএফ এর ফান্ড ফ্যাসিলিটি ইনভেস্টমেন্ট মেকানিজম দ্বারা পরিচালিত।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

