Don't Miss
Home / হোম স্লাইডার / জামাই শাহিনের সমালোচনা করলেন আফ্রিদি
শাহিন আফ্রিদি

জামাই শাহিনের সমালোচনা করলেন আফ্রিদি

এমএনএ খেলাধুলা ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। সেই সেমিফাইনালে ১৯তম ওভারে বোলিংয়ে আসেন শাহিন আফ্রিদি। সেই ওভারেই ম্যাথু ওয়েড টানা তিন ছক্কা মেরে এক ওভার হাতে রেখেই জয় তুলে নেয় অজিরা। আর হবু জামাইয়ের এমন বোলিংয়ের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরে পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, শাহিনের একটি বিষয়ে আমি অসন্তুষ্ট। হাসান ক্যাচ ছেড়েছে ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে সে (শাহিন) টানা তিন ছক্কা হজম করবে। শাহিনের বলে অনেক গতি আছে। বুদ্ধিমত্তার সঙ্গে তার এটা ব্যবহার করা উচিত ছিল। ক্যাচ ছাড়ার পর অফ স্টাম্পের বাইরে গতিময় ইয়র্কার করা উচিত ছিল তার। সে এভাবে মার খাওয়ার মতো বোলার নয়।

তবে শাহিনের প্রশংসাও করেছেন শহিদ আফ্রিদি। তিনি বলেন, গোটা টুর্নামেন্ট জুড়ে শাহিন দুর্দান্ত বল করেছে। আমি শুধু ওয়াসিম আকরাম বা মোহম্মদ আমিরকে এ ধরনের বল করতে দেখেছি। আমি আশা করি, এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে শাহিন আরও ভালো বোলার হয়ে উঠবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে নিজের প্রথম ওভারেই ফিঞ্চকে তুলে নিয়ে দারুণ শুরু করেন শাহিন শাহ আফ্রিদি। তবে এরপর আর কোনো উইকেটের দেখা পাননি তিনি। নিজের তৃতীয় ওভার পর্যন্ত দারুণ বোলিং করে গিয়েছিলেন তিনি। তবে নিজের চতুর্থ ওভারে টানা তিন বলে ম্যাথু ওয়েডের কাছে তিনটি ছক্কা খেয়ে সেমি ফাইনাল থেকেই ছিটকে পড়ে পাকিস্তান।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...