জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
August 5, 2018
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ৫ আগস্ট থেকে ১১ আগস্ট ২০১৮ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : সুন্দর ব্যবহারের মাধ্যমে নেতিবাচক কোনো পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। হাতে অর্থকড়ি আসতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। পারিবারিক সুখ শান্তি নষ্ট হতে পারে এমন কিছু না করলেই ভালো করবেন। কারও কারও আবাসন পরিবর্তন হতে পারে। সন্তানের বিষয়ে চিন্তা বাড়তে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : শরীর ও মন মোটামুটি ভালো যেতে পারে। নতুন কিছু করার মাঝে অনুপ্রেরণা খুজে পাবেন। পাওনা অর্থ আদায় হতে পারে। কারও কারও চক্ষু সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে যোগাযোগ ও ভ্রমণ হতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। গৃহে অতিথি আসতে পারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন কিছু করা ঠিক হবে না যাতে নিজের ক্ষতির আশঙ্কা রয়েছে। সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। কারও কারও হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। ব্যাংকিং সংক্রান্ত কাজে ব্যয় বাড়তে পারে। কারও কারও আবাসন পরিবর্তন হতে পারে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় সাফল্য আসতে পারে। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সামাজিক কিংবা সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যেতে পারে। কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন। চলারপথে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে। চাকুরিপ্রার্থীদের কেউ কেউ নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। পেশাগত কাজে পদস্থদের সহযোগিতা পেতে পারেন। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। আয় উপার্জনের চেষ্টা সাফল্য আসতে পারে। কেউ কেউ পায়ের সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো জ্ঞান বা ধারণা লাভ করবেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন কারও দিকনির্দেশনা পেতে পারেন। ভাগ্যোন্নয়ণে বিশেষ কা্রও সহযোগিতা পেতে পারেন। পেশাগত কাজে ব্যস্ততা বাড়তে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সাধ্যের অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : সাময়িকভাবে প্রতিকূল কোনো পরিবেশ কিংবা পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন সম্পর্কের ক্ষেত্রে সচেতনতার প্রয়োজন আছে। গোপনীয় বিষয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রাজ্ঞ কারও দিকনির্দেশনা লাভ করতে পারেন। ভাগ্যোন্নয়ণে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। চাকুরিপ্রার্থীরা কোনো সুখবর আশা করতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে সময়কাটানোর সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : কারও কারও নতুন সম্পর্কের সূচনা হতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে পরষ্পরকে বোঝার চেষ্টা করুন। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা পেতে পারেন। সংসারে ঝামেলা তৈরি হতে পারে এমন কিছু না করলেই ভালো করবেন। ভাগ্যোন্নয়ণে নতুন কোনো পথের দিশা পাবেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কাজে নেতৃত্বের সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : যথাসময়ে হাতের কাজ শেষ করার চেষ্টা করুন। কর্মপরিবেশ সাময়িকভাবে আপনার অনুকূলে নাও থাকতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সচেতনতার প্রয়োজন আছে। অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যেতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভ্রমণ হতে পারে। অভিজ্ঞ কারও দিকনির্দেশনা চলার পথে প্রেরণা যোগাবে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়তে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বসানো কঠিন হতে পারে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। কারও কারও অবৈধ প্রণয় দাম্পত্য অশান্তির কারণ হতে পারে। সন্তানের বিষয়ে বাড়তি সচেতনতার প্রয়োজন আছে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। যৌথ কিংবা অংশীদারি ব্যবসায়ে সুফল পেতে পারেন। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : যাদের উচ্চরক্তচাপ কিংবা হৃদযন্ত্রের কোনো অসুবিধা রয়েছে তাদের বাড়তি সচেতনতার প্রয়োজন আছে। কারও কারও ক্ষেত্রে আবাসন পরিবর্তন হতে পারে। কারও প্রেমের আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকলে ভালো করবেন। কেউ কেউ সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। বিবাহিতদের পারষ্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধ দাম্পত্য সম্পর্ককে সুন্দর করে তুলবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : শিল্প ও সংস্কৃতির প্রতি অনুরাগ বাড়তে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। চলারপথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার আশঙ্কা রয়েছে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে যোগাযোগ ফলপ্রসু হতে পারে। আত্নউন্নয়ণে সাহসী কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে। আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। সৃজনশীল জ্ঞান ও প্রতিভা কাজে লাগতে পারে। নব দম্পতির সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সচেতনতার প্রয়োজন আছে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
চলতি আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম 2018-08-05