Don't Miss
Home / ভ্রমণ ও পরিবহন / জ্বালানি তেলের বাজারে অস্থিরতা মোকাবিলায় পেট্রোল পাম্পে `ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

জ্বালানি তেলের বাজারে অস্থিরতা মোকাবিলায় পেট্রোল পাম্পে `ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত

অর্থনৈতিক প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারে সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি পেট্রোল পাম্পে তদারকির জন্য ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই দায়িত্বে নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অন্যদিকে, মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকার পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করবেন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এবং নিয়মিত দৈনিক প্রতিবেদন দাখিল করবেন। পাশাপাশি, সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে দ্রুত ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।

সরকারের এই উদ্যোগকে জ্বালানি সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...