এমএনএ রিপোর্ট : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই আদেশ দেন।
কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ১৩ এপ্রিল উপজেলার ভালকুঠিয়া গ্রামে মোহাম্মদ লাল মিয়া সরকারের ছেলে রবিউল ইসলাম রাজনকে (২৪) বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর রাজনের মা শাহিদা বেগম বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
তিনি জানান, ২০১৪ সালের ১৪ এপ্রিল ভূঞাপুরে কলেজছাত্র রাজনকে মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ওই দিনই তিনি মারা যান। এ ঘটনায় রাজনের বাবা লাল মিয়া সরকার বাদী হয়ে ১৭ জনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, পরে পুলিশ তদন্ত করে ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে শাহিদা বেগম বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। আমার একমাত্র ছেলেকে যারা হত্যা করেছে, তাদের উপযুক্ত বিচার হয়েছে।’
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

