Don't Miss
Home / আজকের সংবাদ / বিএনপির রাজনীতি করার অধিকার নেই : হানিফ

বিএনপির রাজনীতি করার অধিকার নেই : হানিফ

এমএনএ রিপোর্ট : ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মূল পরিকল্পনাকারী জিয়াউর রহমানের দল বিএনপির এ দেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাহবুব-উল আলম হানিফ বলেন, যারা দেশকে ধ্বংস করার রাজনীতি করছে। দেশকে এখনও পাকিস্তানি তাবেদার রাষ্ট্র পরিণত করতে চায়। তাদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ১৯৭১ সালে বিতর্কিত কর্মকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। জনগণ থেকে দাবি উঠেছে তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য।১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াত যেভাবে জাতির কাছে ধিক্কৃত ঠিক তেমনিভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত ছিলো তারাও সমানভাবে ধিক্কৃত।

হানিফ বলেন, বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িতদের বিচার হয়েছে কিন্তু মূল চক্রান্তকারী জিয়াউর রহমানের বিচার হয়নি। তিনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি করেন। তিনি বলেন, এ বিচারের মাধ্যমে জাতির কাছে তার মুখোশ উন্মোচিত হওয়া দরকার।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত,যবুলীগ মহানগর উত্তরের সভাপতি মঈনুল হোসেন নিখিল, যুবলীগ দক্ষিনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...