Don't Miss
Home / রাজনীতি / ডাক্তারের পেছনে ঘুরতে হবে না; ডাক্তারই মানুষের কাছে পৌঁছে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

ডাক্তারের পেছনে ঘুরতে হবে না; ডাক্তারই মানুষের কাছে পৌঁছে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত একটি মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। তিনি জোর দিয়ে বলেন, মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না; বরং ডাক্তারই মানুষের কাছে পৌঁছে যাবে এবং চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় নিশ্চিত করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি—উভয়ের প্রতিই সরকারের সমান দায়িত্ব রয়েছে। সব ধরনের প্রতিহিংসা ও বিদ্বেষ পরিহার করে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী জানান, নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া ২৫০ শয্যার হাসপাতালসহ যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠান এখনো চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট স্থাপনের ইচ্ছার কথাও তিনি জানান।

এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...