Don't Miss
Home / সাহিত্যপাড়া / ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি
শিল্পা শেঠি

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি

এমএনএ বিনোদন ডেস্কঃ ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আগামী ৩০ জুলাই ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এতে পারফর্ম করতেও দেখা যাবে তাকে।

আয়োজনে ঢাকার তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী, দীঘি, বিদ্যা সিনহা মিমসহ অনেকে। ছয় বছর পর ঢাকা সফর নিয়ে বেশ উত্তেজিত এ বলি তারকা। ভক্তদের উদ্দেশে দিয়েছেন ভিডিও বার্তাও।

আয়োজনের প্রথম দুদিন আগামী ২৮ ও ২৯ জুলাই থাকছে ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’।

জানা যায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অভিনেত্রী শিল্পা শেঠি। অনুষ্ঠানে অংশ নিতে ৩০ জুলাই দুপুরে ঢাকায় এসে পৌঁছানোর কথা তার। পরদিনই তিনি ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

এক ভিডিও বার্তায় ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ‘ঢাকার এ আয়োজনে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে। ’

২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। ৬ বছর পর বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শিল্পা। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। উদ্‌গ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন। ’

দেশের বিভিন্ন শিল্প খাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে এই আয়োজনে। অনুষ্ঠানে থাকবে ফ্যাশন শো, গান, ড্যান্সসহ নানা আয়োজন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...