Don't Miss
Home / আজকের সংবাদ / ঢাকায় চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল হবে

ঢাকায় চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল হবে

এমএনএ জাতীয় ডেস্ক :  রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে  ঢাকার চার উপকণ্ঠে চারটি আন্তঃজেলা টার্মিনাল করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই সিটি মেয়র। আজ ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সম্ভাব্য টার্মিনাল করার চারটি জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।   তিনি বলেছেন, রাজধানীর ভেতরে যাতে আন্তঃজেলা বাসগুলো প্রবেশ না করে, সেজন্যই এই পরিকল্পনা করা হয়েছে।

বুধবার সাভারের ভাটুলিয়া ও বিরুলিয়া এলাকা পরিদর্শন করেন দুই মেয়র।

গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে তারা এই পরিদর্শনে নেমেছেন।

আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের জন্য কমিটির গত সভায় দশটি জায়গা নির্ধারণ করা হয়েছিল।  “আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপনের জন্য এগুলোর মধ্যে থেকে পছন্দসই  চারটিতে এই টার্মিনাল নির্মাণ করে গণ পরিবহনে শৃংখলা ফেরানোর চেষ্টা চলছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...