Don't Miss
Home / আন্তর্জাতিক / তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বেলা তিনটায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁকে অভিনন্দন জানাতে ফোন করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

টেলিফোনালাপে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

দুই নেতা শিগগিরই সরাসরি বৈঠকের মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...