Don't Miss
Home / আন্তর্জাতিক / তালেবান ইস্যুতে ভারতের সঙ্গে বসেনি চীন-পাকিস্তান
আফগান-তালেবান ইস্যুতে

তালেবান ইস্যুতে ভারতের সঙ্গে বসেনি চীন-পাকিস্তান

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : আফগান-তালেবান ইস্যুতে এবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় বসল ভারত। বুধবার নয়াদিল্লিতে বৈঠকে রাশিয়া, ইরান, উজবেকিস্তানসহ ৭টি দেশ যোগ দিলেও অংশ নেয়নি ভারতের সঙ্গে চিরবৈরী প্রতিবেশী দুই দেশ চীন ও পাকিস্তান। বৈঠক শেষে এক বিবৃতিতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ঘোষণা দেয় অংশ নেওয়া দেশগুলো।

চলতি বছরের ১৫ আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন ভারত। তালেবানকে সামাল দিতে বিভিন্ন দেশের সঙ্গে চালায় যোগাযোগ। আফগানিস্তান বিষয়ে ইরান ও রাশিয়ার পর তাই এবার বৈঠক ডাকল ভারত।

বুধবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে, রাশিয়া, ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, আফগানিস্তানের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, আমরা আফগানিস্তানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে চাই। আফগান ইস্যুতে বহুপাক্ষিক এ বৈঠকে বিভিন্ন বিষয় উঠে এসেছে। যেগুলো নিয়ে সামনের দিনগুলোতে আমরা কাজ করবো। আফগানিস্তানের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে।নয়াদিল্লির এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি প্রতিবেশী দুই দেশ চীন ও পাকিস্তান। বেইজিংয়ের পক্ষ থেকে প্রতিরক্ষা সচিবের পূর্ব শিডিউলের কারণে বৈঠকে অংশ না নেওয়ার কথা বললেও ইসলামাবাদ কোনো বক্তব্য দেয়নি।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...