Don't Miss
Home / হোম স্লাইডার / দুই মন্ত্রীর বক্তব্য চরম ঔদ্ধত্যপূর্ণ : রিজভী

দুই মন্ত্রীর বক্তব্য চরম ঔদ্ধত্যপূর্ণ : রিজভী

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যকে চরম ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক ও রাজনৈতিক মাস্তানি বলে আখ্যা দিয়েছে বিএনপি।

আজ রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

Rizvi Ahmed

রিজভী অভিযোগ করেন, বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে না পেরে আওয়ামী লীগের মন্ত্রীরা হুমকি-ধমকির আশ্রয় নিচ্ছেন।

তিনি বলেন, বর্তমান ম্যান্ডেটবিহীন ক্ষমতা আঁকড়ে ধরা সরকার বিরোধী দল নিধনে ক্রমাগতভাবে শাসন বিভাগকে নিজ দলের লোকজনদের দিয়ে সাজানো আইন প্রয়োগকারী সংস্থাগুলো সরকার প্রধানের হীন প্রতিহিংসা চরিতার্থ করতে অনুগত ভাড়াটিয়া বাহিনীর মতো যেভাবে নৃশংস কাজ করেছে সেটি মধ্যযুগেরই সমতুল্য। ঠিক একইভাবে একদলীয় চেতনায় একতরফাভাবে আইন বিভাগকেও সাজানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত, তিনি বিএনপি-জামায়াতের সুরে কথা বলছেন বলে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যে মন্তব্য করেছেন তা রাষ্ট্রের একটি স্বতন্ত্র অঙ্গ হিসেবে বিচার বিভাগের স্বাধীনতার ওপর অবৈধ শাসকগোষ্ঠীর নগ্ন হস্তক্ষেপ। এসব বক্তব্যে আবারো প্রমাণিত হলো; ৭৫-এর একদলীয় বাকশাল তার সকল আগ্রাসী শক্তি নিয়ে পুনর্জন্ম লাভ করছে।

Rizvi Ahmed-2

তিনি আরো বলেন, বিএনপি বারবার দাবি করেছিল-বর্তমান ভোটারবিহীন ম্যান্ডেটবিহীন সরকার রাষ্ট্রের সকল অঙ্গ এবং প্রতিষ্ঠানসমূহ নিজেদের ইচ্ছামতো পরিচালিত করার প্রচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্রের এই সমস্ত অঙ্গের যে সমস্ত পরিচালকরা যখনই স্বাধীন স্বত্তা নিয়ে কাজ করেছেন বা কথা বলেছেন তখন তাদেরকেও সরকারের রোষানলে পড়তে হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর তার অসংখ্য প্রমাণ আছে।

এরা রাষ্ট্রের অঙ্গ যথাক্রমে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের নিরপেক্ষতা ও এগুলোর স্বতন্ত্র আইডেন্টিটি মুছে ফেলে আওয়ামী ছাপ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। মন্ত্রী অ্যাডভোকেট কামরুল প্রধান বিচারপতি অতিকথন করেন উল্লেখ করে বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

ঠিক একইভাবে একদলীয় চেতনায় একতরফাভাবে আইন বিভাগকেও সাজানো হয়েছে। এখন শুধু বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে না নিতে পেরে আওয়ামী মন্ত্রী নেতারা হুমকি ও ধমকের আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, দুই মন্ত্রীর বক্তব্য ফেনীর হাজারী কালচার এরই বহিঃপ্রকাশ। মাননীয় প্রধান বিচারপতিকে নিয়ে মন্ত্রীদ্বয়ের বক্তব্য ধৃষ্টতাপূর্ণ, উসকানিদানকারী, দুরভিসন্ধিমূলক চক্রান্তের পথে অগ্রসর হওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...