Don't Miss
Home / পরিবেশ ও জলবায়ু / দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা গ্রহণ করবে সরকার: পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন
দুর্গাপূজা

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা গ্রহণ করবে সরকার: পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন

এমএনএ রাজনীতি ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। তবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যাতে কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই সতর্ক থাকলে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর এবং বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...