Don't Miss
Home / সাহিত্যপাড়া / বেবি-বাম্পের ছবি দিলেন বুবলী
বুবলি

বেবি-বাম্পের ছবি দিলেন বুবলী

এমএনএ বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করে তারকা খ্যাতি পাওয়া শবনম বুবলি হঠাৎই সিনেপাড়া থেকে মুখ লুকিয়ে নেন। এরপর উধাও, শাকিবকে ঘিরে জড়াতে থাকে একের পর এক আলোচনা সমালোচনা। অনেকটা অদৃশ্য হয়ে যান হালের এই জনপ্রিয় নায়িকা। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম কোনোকিছুতেই আর সরব উপস্থিতি দেখা যায়নি অভিনেত্রী বুবলীর।

দীর্ঘদিন বাদে গণমাধ্যমের সামনে এসে সব গুঞ্জনকে গুঞ্জন বলেই উড়িয়ে দেন তিনি। কিন্তু শেষে এসে নিজেই গর্ভবতী থাকাকালীন সময়ের ছবি শেয়ার করেছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভেরিফাইড ফেসবুক পোস্টে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই। ছবির ক্যাপশনে লিখেছেন আমি আমার জীবনের সঙ্গে। আবার লিখেছেন থ্রোব্যাক আমেরিকা। তবে বুবলীর সন্তানের বাবা কে তা কিন্তু নিশ্চিত করেননি এই অভিনেত্রী। তবে কিসের ইঙ্গিত দিচ্ছেন বুবলী।

ছবি পোস্ট করার পরপরই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে নেটিজেনদের অধিকাংশই বিষয়টিতে নেতিবাচক কমেন্ট করেছেন। তাদের অভিযোগ শাকিব খানের সন্তান আব্রাম খানে জয়ের জন্মদিনে অভিনেতার পোস্টের কারণে হিংসায় বুবলী বেবি-বাম্পের ছবি শেয়ার করেছেন।

একজন লিখেছেন ‘জয়ের জন্মদিনে শাকিব শুভেচ্ছা জানিয়েছেন ২ ঘণ্টা আগে, আর আপনি এর সঙ্গে সঙ্গে মি উইথ মাই লাইফ লিখে পোস্ট দিলেন! কেন? সহ্য হচ্ছে না। জয় তার বাবার আদর পেয়ে যাচ্ছে। ইস, ইস, অপু না হয় বোকা ছিল, তাই সে গোপনে মা হয়েছে, আপনি এত বুদ্ধিমতি, উচ্চ শিক্ষিতা আপনি কেন, এত বড় বোকামি করলেন? লজ্জা বলতে কিছু নাই আপনার। আরও কয়েকজন নেটিজেন বুবলীর সন্তানের পিতার নাম জানার আগ্রহ প্রকাশ করেছেন।

নোয়াখালীর সোনাইমুড়িতে জন্ম নেয়া বুবলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করেন। অভিনয়ে আসার আগে তিনি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...