Don't Miss
Home / অর্থনীতি / দেশজুড়ে সোনার দোকানে অনির্দিষ্টকাল ধর্মঘট

দেশজুড়ে সোনার দোকানে অনির্দিষ্টকাল ধর্মঘট

এমএনএ অর্থনীতি রিপোর্ট : আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযানের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে দেশজুড়ে সোনার দোকানে অনির্দিষ্টকাল ধর্মঘট ডেকেছেন মালিকরা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে ওই বৈঠক শেষে তিনি বলেন, জুয়েলারি ব্যবসা বান্ধব আমদানি নীতিমালা প্রণয়নের দাবিও তাদের রয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সদস্য সংখ্যা এখন ৭০০ জনের মতো; এর বাইরে সারাদেশে হাজার দশেকের মতো গহনার দোকান রয়েছে। ঈদের আগে ধর্মঘট ডাকায় এখন দোকানগুলো বন্ধ থাকবে, যাতে যুক্ত আছে প্রায় ২৮ লাখ মানুষ।

জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দিলদারের ছেলে সাফাত আহমেদ বর্তমানে গ্রেপ্তার হয়ে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

গত ৬ মে সাফাতের বিরুদ্ধে মামলার পর তাদের ব্যবসায় অবৈধ বিষয় থাকার অভিযোগ ওঠার পর তার তদন্তে নামে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

অভিযানে আপন জুয়েলার্সের একটি বিক্রয় কেন্দ্র সিলগালা করে দেওয়ার পাশাপাশি ১৩ মণের মতো সোনা ও হীরা আটক করার পর দিলদারকে তলব করা হয়।

এই অভিযানকে হয়রানিমূলক দাবি করে তার প্রতিবাদও জানিয়েছিল জুয়েলার্স সমিতি। আপনসহ সব জুয়েলার্স বৈধভাবেই ব্যবসা করছে বলে দাবি করেন তারা।

উল্লেখ্য, অভিযানে আপন জুয়েলার্সের একটি বিক্রয় কেন্দ্র সিলগালা করে দেওয়ার পাশাপাশি ১৩ মণের মতো সোনা ও হীরা আটক করার পর দিলদারকে তলব করা হয়।

এই অভিযানকে হয়রানিমূলক দাবি করে তার প্রতিবাদও জানিয়েছিল জুয়েলার্স সমিতি। আপনসহ সব জুয়েলার্স বৈধভাবেই ব্যবসা করছে বলে দাবি করেন তারা।

তবে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আপন জুয়েলার্সে ‘ব্যাপক অনিয়ম, চোরাচালান এবং অবৈধ অর্থ সরবরাহের’ প্রমাণ তারা পেয়েছেন। অভিযানের সময় স্বর্ণালঙ্কার এবং হীরার বিপরীতে তারা যথেষ্ট কাগজপত্র দেখাতে পারেনি।

আপন জুয়েলার্সের কোনো বিক্রয় কেন্দ্র বন্ধ করেননি জানিয়ে তিনি আরও বলেছিলেন, পূর্ণাঙ্গ কাগজপত্র দেখাতে না পারায় স্বর্ণালঙ্কার এবং হীরা আটক করার পর স্থানীয় দোকান মালিক সমিতি, জুয়েলার্স সমিতির প্রতিনিধির অনুরোধে এবং স্বাক্ষরে আপন জুয়েলার্স কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে।

দেশে সোনা আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হওয়ার দিকটি তুলে ধরে বাণিজ্যিকভাবে আমদানির প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংককে চিঠিও দিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর; পাশাপাশি আটক চোরাই সোনার নিলামের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয় চিঠিতে।

x

Check Also

নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানী-ব্যয় পুনর্নির্ধারণ, বাড়ল কয়েকটি খাতের ভাতা

নিজস্ব প্রতিবেদক সরকার মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের নিয়োগ এবং পদোন্নতি-সংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালনকারী ...