এমএনএ জাতীয় ডেস্কঃ কেক কেটে এবং ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে দ্যা ডেইলি অবজারভারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১লা মার্চ (বুধবার) রাজধানীর মতিঝিলে দ্যা ডেইলি অবজারভারের কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক, সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দদের উপস্থিতে এই দিনটি উদযাপন করা হয়।
এ সময় অবজারভার পরিবারের সদস্যরা কেক কাটার মধ্য দিয়ে প্রিয় এই ইংরেজি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
কেক কাটার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দ্যা ডেইলি অবজারভারের প্রতিষ্ঠাতা পরিচালক, কিশোর বাংলা’র সম্পাদক ও মোহাম্মদী নিউজ এজেন্সীর প্রধান সম্পাদক মীর মোশাররেফ হোসেন, প্রধান প্রতিবেদক মহসিনুল করিম লেবু, বিশেষ প্রতিবেদক শাহনাজ বেগম, জেষ্ঠ্য সাংবাদিক জীবন ইসলাম, মামুনুর রশিদ, মিজানুর রহমান, রেজওয়ানুল হক মুস্তাজির, ফারুক আহমেদ, এডিটরিয়াল ইন-চার্জ শাহরিয়ার ফিরোজ, অনলাইন ইন-চার্জ কাজী আব্দুল হান্নান, ডিসট্রিক্ট এডিটর এস এম সাইফুদ্দিন, জয়েন্ট নিউজ এডিটর হাসান শহীদ আব্দুর রহিম, স্পোর্টস এডিটর খন্দকার মশিউর রহমান, আন্তর্জাতিক এডিটর ফারহানা নাজনীন ফ্লোরা, নিজস্ব প্রতিবেদক শামসুল হুদা, ওয়ালিদ খান, হেদায়েত উল্লাহ, মো. রিয়াল উদ্দিন গ্রাফিক্স ইন-চার্জ মোঃ কামাল উদ্দিন, সাব-এডিটর ডি এম ওবায়দুল ইসলাম অমি, নিলুফার ইয়াসমিন, এডিটরিয়াল অ্যাসিস্ট্যান্ট এ এম ইমরানুর রহমান, আনিকা ফাতিমা, বিজ্ঞাপন ব্যবস্থাপক বি এম রায়হান উদ্দিন, আইটি ইন-চার্জ সুব্রত কর্মকার, সহকারী হিসাবরক্ষক ফারহানা ইয়াসমিন, বিজ্ঞাপন এক্সিকিউটিভ সৈয়দা ইয়াসমিন আক্তার সিমি, গ্রাফিক্স ডিজাইনার মোঃ হাসান, রুবিনা পারভিন, হুমায়রা পারভিন, রেডিসন ব্লু ঢাকার মার্কেটিং কমিউনিকেশন এক্সিকিউটিভ তাশফিন আহমেদ প্রমুখ।
প্রতিষ্ঠানটির পরিচালক মীর মোশাররেফ হোসেন দ্যা ডেইলি অবজারভারের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

