Don't Miss
Home / জাতীয় / নতুন কমিশন স্বাধীনভাবে কাজ করবে : সিইসি
উচ্চারণ

নতুন কমিশন স্বাধীনভাবে কাজ করবে : সিইসি

এমএনএ জাতীয় ডেস্ক : নতুন নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। কমিশন কোনো রাজনৈতিক চাপে নেই বলেও জানান তিনি।মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সিইসি বলেন, আমি আমাদের দায়িত্ব সম্পর্কে আগেই সব বলে দিয়েছি। এখন বললে একই বিষয়ের পুনরাবৃত্তি হবে। কমিশনে সভা করে আমরা ওয়ার্কআউট করবো। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আশা করছি এ কমিশনারের অধীনে সব দল নির্বাচনে অংশ নিবে।

এর আগে, চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, আনিছুর রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। সে সময় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা।এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...