Don't Miss
Home / আন্তর্জাতিক / নরওয়েতে সমকামীদের নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত ২
সমকামীদের

নরওয়েতে সমকামীদের নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত ২

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ নরওয়েতে সমকামীদের একটি নাইটক্লাবে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত এবং এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

রাজধানী অসলোতে শনিবার লন্ডন পাব নামে সমকামীদের ওই পানশালায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

আগামীকাল রবিবার অসলোতে ‘বার্ষিক প্রাইড প্যারেড’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখান থেকে গে এবং লেসবিয়ানরা ওই প্যারেডে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, তিনি একজন লোককে ব্যাগ হাতে আসতে দেখেছেন। লোকটি সমকামী বারটির সামনে এসেই ব্যাগ থেকে একটি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন।

পুলিশ হামলাকারীকে ধাওয়া করে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে আটক হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বন্দুক হামলায় তিন পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...