Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / নিত্যপণ্যের বাজারে অভিযান করে ৬৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ জরিমানা
নিত্যপণ্যের

নিত্যপণ্যের বাজারে অভিযান করে ৬৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ জরিমানা

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ সারা দেশে ফার্মেসিসহ নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করে ৬৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে অধিদফতর সূত্রে জানা গেছে।

অধিদফতরেরর মহাপরিচালকের পদত্ত ক্ষমতাবলে রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন কাঁচাবাজার, ফার্মেসি, রেস্টুরেন্টে এসব অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর জব্বার ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা।

এছাড়া রাজধানীর বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বাজারে তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।

বাজার তদারকিকালে মাস্কসহ আলু, পেঁয়াজ, ভোজ্য-তেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে কি না তা তদারকি করা হয়। তদারকিমূলক অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় তালিকার সঙ্গে মূল্য তালিকার রশিদের গড়মিল, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, নকল পণ্য এবং ওজনে কারচুপির অপরাধে সারাদেশে ৬৪টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি নিত্যপণ্য ও মাস্ক নিয়ে কারসাজি না করতে সতর্ক করা হয় এবং পণ্যের রশিদ সংগ্রহ করতে বলা হয়।

x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...