Don't Miss
Home / হোম স্লাইডার / নোভাক জোকোভিচের ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়

নোভাক জোকোভিচের ১৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়

এমএনএ স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ওপেন জয়ের মধ্যদিয়ে ক্যারিয়ারের ১৪তম গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুললেন নোভাক জোকোভিচ। ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তোকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপাও জয়ের কীর্তি গড়লেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।

গতকাল রবিবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফ্ল্যাশিং মিডোসে আর্জেন্টাইন দেল পোর্তোর মুখোমুখি হন পুরুষ টেনিসে বর্তমান বিশ্বের তৃতীয় বাছাই জোকোভিচ।

ফাইনালে ৩১ বছর বয়সী জোকোভিচের বিপক্ষে খুব বেশি প্রতিরোধ গড়তে পারেননি ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলতে নামা পোত্রো। ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে জয় পেয়েছেন জোকোভিচ।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে এদিন সহজ জয়ই পান জোকোভিচ। এ নিয়ে গ্র্যান্ড স্লামের দুটি ফাইনাল খেলেছেন দেল পোত্রো। বিপরীতে বড় মঞ্চে বরাবর সফল হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বজিমাত করেন জোকোভিচ।

এদিন প্রথম সেটে জোকার ৬-৩ গেমে সহজ জয় পেলেও, দ্বিতীয় সেটে ঘাম ঝরাতে হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৬ (৭-৪) গেমে জিতে নেন। আর তৃতীয় সেটে ৬-৩ গেমে জিতে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয় করেন।

ক্যারিয়ারে তৃতীয়বারের মতো একই বছরে উইম্বলডন ও ইউএস ওপেন জিতলেন জোকোভিচ। জুলাইয়ে উইম্বলডন জয়ের পর ইউএস ওপেন জিতে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী পিট সাম্প্রাসের পাশে বসলেন এই সার্বিয়ান তারকা। তার ওপরে কেবল রইলেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। সুইস তারকা ফেদেরার সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে সবার ওপরে রয়েছেন। স্প্যানিশ নাদাল জিতেছেন ১৭টি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...