Don't Miss
Home / হোম স্লাইডার / ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন বুধবার

ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিও আবেদন বুধবার

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : আগামীকাল বুধবার থেকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া শুরু হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ন্যাশনাল ইন্স্যুরেন্সের আইপিওর জন্য স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে এককোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে।

গত বছর ১২ মে অনুষ্ঠিত কমিশনের ৫৪৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয় বিএসইসি। তবে অনুমোদন ছাড়া বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকে কোম্পানির অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধনের উদ্যোক্তা ও জনগণের শেয়ার ধারণের অনুপাত পরিবর্তন করার অভিযোগ তুলে আইপিও অনুমোদনে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর পক্ষ থেকে আপত্তি জানানো হয়।

Bangladesh National Insurance

বিষয়টি বিএসইসিকে লিখিতভাবে জানানোর পর ২৯ জুন কোম্পানিটির আইপিও স্থগিত করে বিএসইসি। ৩০ জুন থেকে কোম্পানিটির আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহ করার কথা ছিল।

স্থগিত আইপিওর অনুমোদন ফেরত পেতে ৬ ডিসেম্বর কোম্পানিটিকে কয়েকটি শর্ত দেয় আইডিআরএ।

এর মধ্যে ছিল- পরিচালনা পর্ষদের প্রত্যেক সদস্যকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জরিমানা, কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সানা উল্লাহকে চার মাসের জন্য দায়িত্ব থেকে অপসারণ, কোম্পানি সচিব মো. মাসুদ রানা ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. ফিরোজুল ইসলামকে বিভাগীয় শাস্তি দেওয়া।

১০ ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে শর্ত পূরণের কথা আইডিআরএকে চিঠি দেওয়ার পর অর্থ সংগ্রহের ছাড়পত্র দেওয়া হয়।

গত ১৮ জানুয়ারি কোম্পানিটির আইপিওর ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় বিএসইসি।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...