Don't Miss
Home / খেলাধূলা / পর্তুগালের জয়ের ম্যাচে রোনালদোর তিন রেকর্ড
ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগালের জয়ের ম্যাচে রোনালদোর তিন রেকর্ড

এমএনএ খেলাধুলা ডেস্কঃ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের এবারে আসরে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই তিন রেকর্ডে নাম লিখিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড গড়ার ম্যাচটিতে দুই গোল করে জয়ের নায়ক বনে গেছেন তিনি। জুভেন্টাস তারকার জোড়া গোলে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

গতকাল মঙ্গলবার হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় মাঠে নেমেই দুই রেকর্ডে নাম লিখিয়েছেন রোনালদো। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলে মেজর টুর্নামেন্টে ৩৯তম ম্যাচ খেলেছেন রোনালদো। ছাড়িয়ে গেছেন আগে এই রেকর্ডে নাম লেখানো জার্মানির সাবেক ফরোয়ার্ড বাস্টিয়ান শোয়াইনস্টাইগারকে।

এ ছাড়া প্রথম ফুটবলার হিসেবে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে পাঁচ আসরে খেলার মাইলফলক ছুঁলেন রোনালদো। আর তৃতীয় রেকর্ডটিতে নাম লেখান শেষ দিকে গোল করে। ম্যাচের ৮৭ মিনিটে সফল স্পট-কিক থেকে দলের দ্বিতীয় গোল করেন রোনালদো। তাতেই হয়ে যায় রেকর্ড। টুর্নামেন্টে ১০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। ছাড়িয়ে গেছেন আগের সর্বোচ্চ গোলদাতা ফ্রান্স কিংবদন্তি মিশেল প্লাতিনিকে। তিনি করেছিলেন ৯টি গোল। অবশ্য এক আসরেই সবগুলো গোল করেছিলেন তিনি।

এরপর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন সিআর সেভেন। মোট পাঁচ আসরে ২২ ম্যাচে রেকর্ড গোল করেছেন জুভেন্টাস তারকা।

এ ছাড়া আরেকটি অনন্য রেকর্ডের পথে ছুটছেন রোনালদো। দেশের হয়ে এই নিয়ে ১৭৫ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা হলো ১০৬টি। আর তিনটি হলেই ইরানের আলি দাইয়ের গড়া আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন জুভেন্টাস তারকা।

এদিকে, নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার জার্মানির বিপক্ষে খেলবে পর্তুগাল। একই গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে থেকে হাঙ্গেরি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...