Don't Miss
Home / আজকের সংবাদ / পর্নো ছবি দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা!

পর্নো ছবি দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা!

এমএনএ রিপোর্ট : পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে ছয় বছরের এক মেয়েশিশুকে মুঠোফোনে পর্নো ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক তরুণকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে ওই তরুণের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন।

আসামির বাড়ি সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে।

পুলিশ ও শিশুটির পরিবার বলছে, গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় প্রতিবেশী ওই তরুণ শিশুটিকে তাঁর ঘরে ডেকে নিয়ে যান।

এরপর তরুণ শিশুটিকে মুঠোফোনে পর্নো ছবি দেখান এবং ধর্ষণের চেষ্টা চালান। শিশুটির চিৎকার শুনে তার বড় বোন সেখানে যায়। তখন তরুণ পালিয়ে যান। আজ সকালে পুলিশ ওই তরুণকে গ্রেপ্তার করে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, দুপুরে তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...