Don't Miss
Home / আইন আদালত / পাইলট সাব্বির ৭ দিনের রিমান্ডে

পাইলট সাব্বির ৭ দিনের রিমান্ডে

এমএনএ রিপোর্ট : বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বির এনামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৪ এর এসআই আমিরুল ইসলাম। শুনানি শেষে মহানগর হাকিম আহসান হাবিব সাব্বিরকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ সময় তার সঙ্গে গ্রেফতার বাকিদেরও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়।
এছাড়াও এদের মধ্যে তার মা সুলতানা পারভীনকে পাঁচ দিন, মামাতো ভাই আসিফ ও চা দোকানি আলমকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন হাকিম।
রিমান্ড আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার। আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকলেও তারা নিজেরাই নিজেদের নির্দোষ দাবি করে রিমান্ডের বিরোধিতা করেন।
মিরপুরের দারুস সালাম থানায় বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা র্যাব-৪-এর এসআই মো. আমিরুল ইসলাম প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে ঢাকার দারুস সালামের যে বাড়িতে জেএমবি সদস্য আবদুল্লাহ কবুতরের খামার আর জঙ্গি আস্তানা গড়ে তুলেছিলেন, সেই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদের ছেলে এই সাব্বির। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির (৩১), তার মা সুলতানা পারভীন (৫৫), সাব্বিরের মামতো ভাই আফিফুর রহমান আসিফ (২৫) এবং ওই এলাকার চা দোকানদার মো. আলমকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাব।
x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...