Don't Miss
Home / আইন আদালত / খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

এমএনএ রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নিবার্হী সভাপতি আইনজীবী মশিউর মালেক।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে এ মামলা দায়ের করা হয়।
দুপুর সোয়া ১২টার দিকে এ মামলার শুনানি শেষে মামলার গ্রহণযোগ্যতা সম্পর্কে আদেশের জন্য আগামী ৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদ আদেশের এ দিন ধার্য করেন।
অভিযোগে বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্যে ভ্রমণরত অবস্থায় বিভিন্ন দেশের অপশক্তিসহ পলাতক যুদ্ধাপরাধীদের সঙ্গে গোপন বৈঠক করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন— এমন অভিযোগে খালেদা জিয়ার বিরদ্ধে বুধবারই রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মশিউর মালেক। একই সঙ্গে মামলার অভিযোগ আমলে নিয়ে খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।
মামলায় কালের কণ্ঠ সম্পাদক, ইত্তেফাক ও অনলাইন সংবাদ মাধ্যম পূর্ব পশ্চিম ডটবিডির বার্তা সম্পাদক এবং যুক্তরাষ্টের পরশ টিভির বার্তা সম্পাদকসহ সাতজনকে সাক্ষী করা হয়েছে।
x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...