Don't Miss
Home / আন্তর্জাতিক / পুতিন, শি জিনপিং ও এরদোয়ানকে বিশ্বমানের দাবাড়ু হিসেবে অভিহিত করলেন ট্রাম্প
ভ্লাদিমির পুতিন

পুতিন, শি জিনপিং ও এরদোয়ানকে বিশ্বমানের দাবাড়ু হিসেবে অভিহিত করলেন ট্রাম্প

এমএনএ আন্তর্জাতিক রিপোর্টঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘বিশ্বমানের দাবাড়ু’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরের নভেম্বরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচন করছেন ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা জো বাইডেন। নির্বাচনে দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন জিতে প্রেসিডেন্ট হলে বিশ্বমানের এসব দাবাড়ুদের সঙ্গে পেরে উঠবেন না বলে দাবি করেছেন ট্রাম্প।

১৮ আগস্ট রাশিয়ান সংবাদ সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।

সোমবার ট্রাম্প তার সমর্থকদের বলেন, আমার শেখা থেকে বলছি, একটা কথা শুনে রাখুন, পুতিন, চীনের প্রেসিডেন্ট শি ও তুরস্কের এরদোয়ান বিশ্বমানের দাবাড়ু। তারা জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। বাইডেন সম-অংশীদারিত্বের ভিত্তিতে তাদের সঙ্গে কাজ করতে পারবেন না। বাইডেন তার ‘সেরা বছরগুলোতেও’ এ বিষয়ে দক্ষতা দেখাতে পারেননি।

ট্রাম্পের দাবি, ইরানও জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়।

ট্রাম্প আরও বলেন, তিনি ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত না হলে চীন যুক্তরাষ্ট্রকে তাদের মালিকানায় নিয়ে নেবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...