Don't Miss
Home / অর্থনীতি / পোশাক শ্রমিকরাও ঈদে বাড়ি যেতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক শ্রমিকরাও ঈদে বাড়ি যেতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমএনএ অর্থনীতি রিপোর্টঃ পোশাক কারখানার শ্রমিকরাও ঈদুল আজহার ছুটিতে কর্মস্থল ছেড়ে যেতে পারবেন না। একই সঙ্গে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে তাদের কোরবানির ঈদের ছুটিও ৩ দিন থাকছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদান-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আসন্ন ঈদের ছুটি ৩ দিনই থাকছে। এই ছুটি বাড়ানো হবে না। ছুটিকালীন সময়ে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ ছুটিকালীন ৩ দিন পোশাক কারখানার শ্রমিকরাও তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ইতিমধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

x

Check Also

স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এমএনএ রাজনীতি ডেস্কঃ শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন ...