Don't Miss
Home / সাহিত্যপাড়া / প্রথমবার বিজ্ঞাপনে মিস ওয়ার্ল্ড – বাংলাদেশ প্রিয়মনি
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

প্রথমবার বিজ্ঞাপনে মিস ওয়ার্ল্ড – বাংলাদেশ প্রিয়মনি

এমএনএ বিনোদন ডেস্কঃ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ সেরা দশের লাইম লাইটে জায়গা করে নেন প্রিয়মনি। সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েই আলোচনায় আসেন।

এরপর নজরকাড়া গ্ল্যামারের সুবাদে ডাক পান চলচ্চিত্রে। প্রথম সিনেমা রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘ভালোবাসার প্রজাপতি’। এতে প্রিয়মনির সহশিল্পী চিত্রনায়ক শিপন মিত্র। সিনেমাটির কিছু দৃশ্যের কাজ এখনও বাকি আছে।

তবে মুক্তির দিক থেকে প্রিয়মনির দ্বিতীয় সিনেমা ‘কসাই’ প্রথম সিনেমা। গেল রোজা ঈদে সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমা দিয়েই ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিষেক হয়েছেন হাস্যজ্জল প্রিয়মনি।

এবার তিনি প্রথমবারের মতো কাজ করলেন বিজ্ঞাপনে। কোরবানির ঈদ উপলক্ষে নির্মিত এ বিজ্ঞাপনটি সনি র‍্যাংস ফ্রিজের উপর। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন প্রিয়মনি।

তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। ক্যারিয়ারের প্রথম টিভিসি। একটি ভালো টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। এটি ঈদ উপলক্ষে প্রচার হবে। আশা করছি ভালো ফিডব্যাক পাব।’

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...