Don't Miss
Home / রাজনীতি / প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে
হাসিনা। দেশটির উপরাষ্ট্রপতি এবং প্রধান

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে

এমএনএ রাজনীতি ডেস্ক : যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেনতিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী সংবাদ সম্মেলনটি বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফরকালে কপ-২৬ এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...